নারী চরিত্রের প্রকৃতি-প্রদত্ত একটি নিয়ম ঋতুস্রাব/মেন্সট্রুয়াল সাইকেল

শেখ আল মামুন,সাতক্ষীরা।।
পিরিয়ড/মাসিক/মিনস/ঋতুস্রাব/মে ন্সট্রুয়াল সাইকেল সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত, নারী চরিত্রের প্রকৃতি-প্রদত্ত একটি নিয়ম। এই স্বাভাবিক বিষয়টিকে অনেক সময় সমাজে ট্যাবু করে রাখা হয়, যার ফলে তৈরি হয় নানান ভুল ধারণা। এর অন্যতম কারণ “অজ্ঞতা”। খুব দুঃখের বিষয় হলেও সত্য যে, অধিকাংশ মেয়েরাই এর খুঁটিনাটি সম্পর্কে অবগত নন।
আজকাল অনেকেই পিরিয়ডের সময় একাধিক আনুষঙ্গিক সমস্যায় ভোগেন। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়ে থাকে, তা হল – “তলপেটে ব্যথা”। অনেকেই সাংঘাতিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চিকিৎসকের পরামর্শ না নিয়েই পেইন কিলার খেয়ে ব্যথা কমানোর চেষ্টা করেন। চিকিৎসকেরা ব্যথা নিরাময়ে ওষুধ না খেয়ে বরং লাইফ-স্টাইল পরিবর্তনের ওপর জোর দিতে বলেন।
আদাঃ
আদা বেশ উপকারী পিরিয়ডের ব্যথা রোধের জন্য। আদা চা পান করলে এই সময় বেশ ভালো উপকার পাওয়া যায়। এছাড়া কয়েক টুকরো আদা গরম পানিতে সেদ্ধ করে মধু-চিনি সহযোগে দিনে তিন-চারবার পান করতে পারেন।
পেঁপেঃ
পিরিয়ডের ব্যথা কমানোর জন্য পেঁপে খাওয়া বেশ কার্যকর। পিরিয়ডের সময় নিয়মিত কাঁচা পেঁপে খেতে পারেন। কাঁচা পেঁপে পিরিয়ডের ব্যথা কমিয়ে দেয়।
ডার্ক চকলেটঃ
ডার্ক চকলেট এ রয়েছে প্রচুর পরিমানে আয়রন, ম্যাগনেসিয়াম ও এন্টি অক্সিডেন্ট। এছাড়াও ডার্ক চকলেট রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে।
প্রচুর পরিমাণে পানীয় পানঃ
প্রচুর পরিমাণে পানি, ফলের জুস ও শরবত জাতীয় খাবার এসময় শরীরকে ফ্রেশ রাখতে সাহায্য করে।
ল্যাভেন্ডার অয়েলঃ
পিরিয়ডের ব্যথার সময় পেটে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল মালিশ করুন। ১০- ১৫ মিনিটের মধ্যে এটি আপনার ব্যথা কমিয়ে দেবে অনেকখানি।
গরম পানির সেঁকঃ পেটে ব্যথা কমাতে গরম পানির সেঁক দিতে পারেন। হট ওয়াটার ব্যাগও ব্যবহার করতে পারেন।
পিরিয়ড চলাকালে মেয়েদের শারীরিক পুষ্টির চাহিদায় পরিবর্তন আসে। তাই দেহের পুষ্টি উপাদান ঠিক রাখতে প্রচুর পুষ্টিকর খাবার খাওয়া উচিত। পুষ্টির অভাব পূরণে ফলের থেকে উপযুক্ত কিছু হতেই পারে না। তাই প্রচুর পরিমাণে ফল খাওয়ার চেষ্টা করুন এছাড়া এই সময় ভিটামিন এবং মিনারেল জাতীয় খাবার খাওয়া জরুরি। প্রতিদিনের খাবার তালিকায় মিনারেল এবং ভিটামিন সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করুন।
এ সময় ক্যাফেইন জাতীয় পানীয় এড়িয়ে চলুন। কফিতে মূলত ক্যাফেইন থাকে যা রক্তনালীকে উত্তেজিত করে তোলে এবং এটি পেটে অস্বস্তিকর অনুভূতি বাড়িয়ে দেয়। এছাড়া ঝাল জাতীয় খাবারও পরিহার করুন ঝাল জাতীয় খাবার পেটের ব্যথা এবং বুকের ভেতর জ্বালা-পোড়া বাড়িয়ে দিতে পারে।
