পেঁয়াজের মূল্য বৃদ্ধি রোধে ভোমরা স্থলবন্দরে মোবাইল কোর্টের অভিযান

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা সহ সারা বাংলাদেশে পেঁয়াজ সরবরাহের সল্পতা এবং পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিরসন কল্পে সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল স্যার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনায় সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দরে অভিযান পরিচালনা করা হয়।
এসময় পেঁয়াজ আমদানি কারক ডিলার,পেঁয়াজ  ব্যাবসায়ী,এবং গোডাউন মালিক কে দ্রুততার সাথে পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ এবং মূল্য বৃদ্ধি রোধ করার জন্য কঠোর ভাবে নির্দেশনা দেওয়া হয়।
জনস্বার্থে ধরনের অভিযান অব্যহত থাকবে।