জাপানের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

অনলাইন ডেস্ক ।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অভিনন্দন বার্তার মাধ্যমে জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে  আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ হাসিনা বার্তায় বলেছেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি জাপানের প্রধানমন্ত্রী হিসাবে আপনার নিয়োগের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই।’

প্রধানমন্ত্রী বলেন, আপনার (ইয়োশিহিদে সুগা) নির্বাচন আপনার গতিশীল নেতৃত্ব ও দৃঢ়তা এবং আপনার ওপর ক্ষমতাসীন লিবারেল ডেমোত্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাপানের জনগণের আস্থার প্রতিফলন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস মহামারীর সঙ্গে লড়াই এবং অর্থনৈতিক কর্মকান্ডে গতিশীলতা আনার মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় রাখার যে প্রতিশ্রুতি আপনি ব্যক্ত করেছেন তা মূল্যায়নের মহতী মুহূর্তে বাংলাদেশের মানুষ জাপানের বন্ধুপ্রতিম জনগণের সাথে যোগ দিচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ জাপানের জনগণের কল্যাণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির প্রতি আপনার ইতিবাচক মনোভাব সম্পর্কিত দূরদর্শী নীতিমালা বাস্তবায়ন করাকেও খুবই মূল্যবান মনে করে।’

শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও জাপান একটি বিশ্বস্ত বন্ধুত্ব এবং জোরালো দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করে আসছে।

তিনি বলেন, ‘বিশেষ করে গত দশকে আমাদের উভয় সরকার দুই দেশের পারস্পরিক উন্নয়নমূলক উদ্যোগকে শক্তিশালীকরণ ও উন্নয়নে একটি সার্বিক কৌশলগত অংশীদারিত্বের আওতায় অত্যন্ত ঘনিষ্ট হয়েছে।’

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তিনি জাপানের নতুন প্রধানমন্ত্রীর সাথে সহযোগিতার সকল ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সম্পৃক্ততার জন্য আরো ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন।

প্রধানমন্ত্রী নতুন জাপানি প্রধানমন্ত্রীকে সম্ভাব্য স্বল্পতম ও সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ এবং জাপানের জাপানের বন্ধুপ্রতিম জনগণের অবিচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।বাসস

Share this news as a Photo Card

16 September 2020

জাপানের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে