মানবিকতার কাজে রামগতি থানা পুলিশ

নিজস্ব প্রতিনিধি ।।
একজন নিখোঁজ শিশুকে উদ্ধারপূর্বক তাহার পিতার নিকট হস্তান্তর করার মাধ্যমে মানবিক কাজের পরিচয় দিয়েছেন রামগতি থানা পুলিশ।
শনিবার(১৯ সেপ্টেম্বর)নিখোঁজ শিশুকে তাহার পিতার নিকট বুঝাইয়া দেওয়া হয়।
জানা যায়,গত ১৮/০৯/২০২০ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় রামগতি থানাধীন আলেকজান্ডার বাজারে আব্দুল বাতেন শামিম(১১) নামে একটি শিশু, পিতা-আব্দুস সালাম দুলাল, সাং-চর বেদমা(মনোহর মাঝি বাড়ী), পোঃ চর বাদাম, থানা-রামগতি, জেলা-লক্ষ্মীপুর অভিভাবকহীন অবস্থায় কান্নাকাটি করিলে স্থানীয় লোকজন রামগতি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সোলাইমান মহোদয়কে বিষয়টি অবহিত করেন।
তখন অফিসার ইনচার্জ মহোদয় এর নির্দেশনায় এসআই/আবদুর রেজ্জাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত শিশুকে উদ্ধারপূর্বক থানায় নিয়ে আসেন।
পরবর্তীতে অফিসার ইনচার্জ মহোদয় এর সার্বিক প্রচেষ্টার মাধ্যমে উক্ত শিশুর পিতা-মাতার খোঁজ মিলিলে অদ্য ১৯/০৯/২০২০ইং তারিখ নিখোঁজ শিশুকে তাহার পিতার নিকট বুঝাইয়া দেওয়া হয়।
