লক্ষ্মীপুরে সাজা প্রাপ্ত আসামী মোঃ হারুন ভূঁইয়া গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি।।

লক্ষ্মীপুরে মোঃ হারুন ভূঁইয়া নামে ০১ (এক) সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার(১৯ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব একেএম আজিজুর রহমান মিয়া এর দিক নির্দেশনায় লক্ষ্মীপুর অত্র থানায় কর্মরত এসআই/মোঃ অলি উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া সিআর ১১৩৬/১৪, দায়রা ৫৪১/১৫, এর ০১ (এক) বছরের সাজা প্রাপ্ত আসামী মোঃ হারুন ভূঁইয়া, পিতা-মোহাম্মদ ভূঁইয়া, সাং-গোপীনাথপুর, ৫নং ওয়ার্ড, ২নং দক্ষিন হামছাদী ইউপি, থানা ও জেলা-লক্ষ্মীপুরকে গ্রেফতার করা হয় এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।