প্রধানমন্ত্রীর জন্মদিনে সাবেক ছাত্রনেতা বাবরের উদ্যোগে লক্ষ্মীপুর সরকারি কলেজে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক ।।
লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে শুভেচ্ছা স্বরূপ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন সাবেক ছাত্রনেতা নুরুল আজিম বাবর।
সোমবার(২৮ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলার উচ্চ শিক্ষা গ্রহণের বড় বিদ্যাপীঠ লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ব্যক্তিগত উদ্যোগে ফলজ, ঔষধি ও ফুলের চারা রোপণ করেন নুরুল আজিম বাবর।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব গিয়াস উদ্দিন আহমেদ ভূঁইয়া,উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আব্দুল আহাদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত ছাত্রলীগের নিবেদিত কর্মীগণ।
এ সময় সাবেক সাধারন সম্পাদক লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের ছাত্রলীগ নেতা সৈয়দ নুরুল আজিম বাবর শ্রদ্ধার সাথে স্মৃতিচারণ করেন বর্তমান প্রধানমন্ত্রী ১৯৯৭ সালে সরকারপ্রধান থাকা অবস্থায় এই কলেজে আসেন এবং একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন যা আজ স্মৃতি স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে।
এ সময় তিনি শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা বলেন। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
