শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কাজী নিজামের উদ্যোগে এতিমদের মাঝে খাবার ও বৃক্ষরোপণ

ফয়সাল মাহমুদ, লক্ষ্মীপুর ।।
লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা ছাএলীগের কাজী নিজামের উদ্যোগে , অসহায় শিশুদের পাশে দাঁড়িয়েছেন ও দিনব্যাপী চন্দ্রগঞ্জ থানা ছাএলীগের বিভিন্ন ইউনিটের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে ,চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি প্রার্থী কাজী নিজাম ।
মাইনুল ইসলাম এতিম খানা,দত্তপাড়া চন্দ্রগঞ্জ পরিবারের এতিম শিশু ও কর্মকর্তাদের নিয়ে দিনটি উদযাপন করে ছাত্রলীগের কর্মীরা। সোমবার মাঈনুল ইসলাম এতিম খানার শতাধিক এতিম শিশুদের মাঝে খাদ্য প্রদান ও দোয়া আয়োজন করা হয়। উৎসবমুখর এই আয়োজনে খুশি কোমলমতি শিশুরা।
শিশু মিনহাজ বলেন, আমাদের ঈদের মতো লেগেছে। সবাই একসাথে খাবার খেয়েছি এবং কাজী নিজাম ভাইয়া আমাদের অনেক আদর করে আমাদের সাথে খাবার খেয়েছে ও আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছি,
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ এর সভাপতি প্রার্থী কাজী নিজাম বলেন ,বাংলার সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে আমরা এতিম খানার শিশু পরিবারে দোয়া আয়োজন করেছি ও চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন জায়গায় ছাএলীগের নেতা কর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করেছি ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছি মাননীয় প্রধানমন্ত্রী, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেছি। কোমলমতি শিশুদের নিয়ে একসাথে খাবার খেয়েছি।
রমারখীল মাইনুল ইসলাম এতিমখানার মহতামীম হাফেজ মোঃ হাছান হুজুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ছাত্রলীগের এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
এসময় উপস্থিত ছিলেন, রমারখীল মাইনুল ইসলাম এতিমখানা,মহতামীম হাফেজ মোঃ হাছান হুজুর কাজী নিজাম,চন্দ্রগঞ্জ থানা ছাএলীগের সভাপতি প্রার্থী,সম্রাট পাটোয়ারী যুগ্ন সাধারন সম্পাদক ও মোঃ হৃদয় সাংগঠনিক সম্পাদক দত্তপাড়া ইউঃ ছাত্রলীগ,মোঃ রায়হান সভাপতি ৩ নং ওয়ার্ড ছাত্রলীগ,মোঃ জহির হোসেন সাধারন সম্পাদক ৩ নং ওয়ার্ড ছাত্রলীগ,মোঃ আদনান হোসেন মাজেদ, সভাপতি তোতার খীল আয়েশা উচ্চ বিদ্যালয়,
মোঃ আজিজ সাধারন সম্পাদক তোতারখীল আয়েশা উচ্চ বিদ্যালয়,ও অন্যান্য ইউনিটের নেতা কর্মীরা ।
