শ্যামনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মোস্তফা কামাল স্যারের নির্দেশ মোতাবেক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব আ.ন.ম আবুজর গিফারী স্যারের সার্বিক তত্বাবধানে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের কালীমন্দির সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
ঐতিহ্যবাহী কালীমন্দিরের ঐতিহ্যকে ফিরে আনা এবং আশপাশের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এ অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
উক্ত অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন শ্যামনগর উপজেলার এসিল্যান্ড আব্দুল হাই সিদ্দিকী।
জনস্বার্থে প্রশাসনের এই জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
