সাতক্ষীরায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়, সদর সাতক্ষীরা কর্তৃক আসন্ন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে উপজেলা এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
আগামী ০৪ অক্টোবর-২০২০ ইং তারিখ হইতে ১৭ অক্টোবর -২০২০ ইং তারখ পর্যন্ত উদযাপিত এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১২ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১ বছর থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এবারের ক্যাম্পেইন পালন করা হবে। জ্বর সর্দি কাশি এবং শারিরীক অসুস্থতা নিয়ে কোন অবিভাবক, শিশুকে ভিটামিন খাওয়ানোর জন্য কেন্দ্রে না নিয়ে আসার জন্য সকলকে অবহিত করা হয়।
ক্যাম্পেইনকে শত ভাগ সফল করার জন্য যার যার অবস্থান থেকে প্রচার প্রচারনা চালিয়ে যাওয়ার জন্য উক্ত কর্ম পরিকল্পনা সভায় আহবান জানানো হয়।
