কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪ জন আসামি গ্রেফতার

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিকনির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ইয়াছিন আলী, কালিগঞ্জ সার্কেল এর সার্বিক তত্ত্বাবধানে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে এসআই(নিঃ)/অনুপ কুমার দাস ও মোঃ ইমরান হোসেন, এএসআই(নিঃ)/জামাল হোসেন সংগীয় ফোর্স সহ ইং-০৩/১০/২০২০ খ্রিঃ তারিখ কালিগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া নিয়মিত(নাঃশিঃ ও অন্যান্য ) মামলায় ০২(দুই) ও থানায় মূলতবি মামলায় ০২ (দুই) জন আসামি গ্রেফতার করেন।
উক্ত আসামীদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়।