শিশু কিশোরদের সঠিক ও আলোর পথে ফিরিয়ে আনতে বিট পুলিশিংয়ের নতুন উদ্যোগ

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি ।।
চট্টগ্রামে শিশু কিশোরদের সঠিক ও আলোর পথে ফিরিয়ে আনতে বিট পুলিশিংয়ের কার্যক্রমের মাধ্যমে নতুন উদ্যোগ গ্রহন করা হয়েছে।
শনিবার(৩ অক্টোবর) চট্টগ্রাম মহানগরীর ১৪৫ টি বিট অফিসে একযোগে মিটিং অনুষ্ঠিত হয়।
সভায় বিট অফিসারগণ স্ব স্ব বিট এলাকার স্থানীয় জনগণের সাথে কিশোর গ্যাং এর কার্যক্রম, স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের তথ্য প্রদান ইত্যাদি প্রসংগে মতবিনিময় করেন এবং কিশোর গ্যাং এর বাস্তব পরিনতি নিয়ে আলোচনা করেন। এলাকায় কিশোর গ্যাং এর কার্যক্রম সম্বলিত তথ্য ও তাদের নিয়ন্ত্রণকারীদের বিষয়ে থাকলে তা জানানোর অনুরোধ করেন।
নগরজুড়ে অপরাধমূলক কার্যক্রমে দ্রুত কিশোরদের জড়িয়ে যাওয়া ঠেকাতেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম-সেবা এই উদ্যোগ গ্রহণ করেছেন।
সভায় উপস্থিত সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ বিট পুলিশিং এর এই উদ্যোগকে স্বাগত জানান। উপস্থিত বক্তব্যে তারা সমাজের নানা ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিট পুলিশিং কার্যক্রম কে আরও গতিশীল করার মতামত প্রদান করেন।
