চাটখিলে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রী ধর্ষন গ্রেফতার- ১

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ   
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মাদ্রাসা ছাত্র আবদুর রহমান প্রান্ত (১৭) কে পুলিশ গ্রেফতার করেছে। প্রান্ত বানসা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
এ ব্যাপারে ওই ছাত্রীর বড় ভাইয়ের স্ত্রী আছিয়া আক্তার বাদী হয়ে আবদুর রহমান প্রান্তকে আসামী করে থানায় মামলা করেছে।
মামলার বিবরনে জানা যায়, প্রবাসীর কন্যা ভিকটিমকে বিয়ের প্রলোভনে পার্শবর্তী বাড়ীর প্রান্ত একাধিকবার ধর্ষন করে। শনিবার(৩ অক্টোবর) রাত আনুমানিক ১.৩০ মিনিটের দিকে প্রান্ত ওই ছাত্রীর ঘরে ঢুকে পুনরায় তাকে ধর্ষনের চেষ্টা চালায়।
এ সময় ওই ছাত্রীর চিৎকারে বাড়ী ও আসে পাশের লোকজন এগিয়ে আসলে প্রান্ত দৌঁড়ে পালিয়ে যেতে চেষ্টা করে। উপস্থিত লোকজন প্রান্তকে আটক করে পুলিশে খবর দেয়। রোববার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে প্রান্তকে আটক করে।  থানা হেফাজতে থাকা প্রান্ত রোববার দুপুরে সাংবাদিকদেরকে জানায়, ওই ছাত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার বলেন, এব্যাপারে ধর্ষিতার মেডিকেল টেস্টে পাঠানো ব্যবস্থা চলছে।