তিস্তার তীব্র ভাঙ্গনে বন্যা নিয়ন্ত্রন বাঁধের পাঁচশত মিটার নদী গর্ভে বিলীন

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।

লালমনিরহাট জেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন এলাকায় তিস্তা নদীর তীব্র ভাঙ্গনে বন্যা নিয়ন্ত্রন বাঁধের পাঁচশত মিটার নদী গর্ভে বিলীন হয়েছে।ভাঙ্গন রোধ করা না গেলে বিলীন হয়ে যাবে সহস্রাধিক পরিবারের বসত বাড়ি।

কয়েকদফা বন্যার পরে তিস্তা নদীর পানি কমতে শুরু করায়,নদীর তীরবর্তী মহিষখোচা ইউনিয়নে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন,ভাঙ্গন রোধে পানিউন্নয়ন বোর্ড ও এলাকাবাসী বালু ভর্তি বস্তা ফেলছেন ভাঙ্গন এলাকায়।

এলাকাবাসী অভিযোগ করে বলেন পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গন রোধ করতে জিও ব্যাগে বালু ভরতে নদীর তীর থেকে বালু উত্তোলন করার নির্দেশ দেয়,নদীর পানি কমে যাওয়ায় নদীর গতিপথ পরিবর্তন করে বালু উত্তোলন কৃত এলাকায় হু হু করে তীব্র শ্রোতে পানি নেমে আসে।ফলে নদী তীর রক্ষার্থে স্পার বাঁধ হুমকির মধ্যে পরে।সলিডারিট স্পার বাঁধ -২ এর মাটি সরে গিয়ে ইতিমধ্যে বাঁধের পাঁচশত মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।স্পার বাঁধটি রক্ষার জন্য এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় জিও ব্যাগে বালু ভর্তি করে বাঁধটি রক্ষার চেষ্টা করছেন।

মহিষখোচা ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বলেন,তিস্তা নদীর ভাঙ্গন রোধে সলিডারিট স্পার বাঁধ-২ বর্তমানে ঝুঁকিতে রয়েছে,স্পার বাঁধটি রক্ষা করা না গেলে মহিষখোচা ইউনিয়নের বিস্তীর্ন এলাকা সহ তিস্তার ভাটিতে অবস্থিত সহস্রাধিক পরিবারের বসত বাড়ি সহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।তাই আমরা গ্রামবাসী ও পানি উন্নয়ন বোর্ড যৌথ ভাবে ভাঙ্গন রোধে জিও ব্যাগে বালু ভরে ভাঙ্গন এলাকায় ফেলছি।

মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন এলাকার তিস্তা নদীর ভাঙ্গন রোধে নির্মিত সলিডারিট স্পার বাঁধ-২ এর কাছে গেলে সরেজমিনে দেখা যায়,নদীর তীর বর্তী শত শত মানুষ চোখে মুখে আতঙ্ক নিয়ে তিস্তার গতি প্রকৃতি দেখছেন,কেউ কেউ ব্যাস্ত বসত বাড়ি রক্ষার্থে স্বউদ্দোগে পানি উন্নয়ন বোর্ডের সরবরাহকৃত জিও ব্যাগে বালু ভরে স্পার বাঁধ রক্ষার্থে নদীতে ফেলছেন।সবারই একই কথা এই স্পার বাঁধটি রক্ষা করা না গেলে বাঁধের ভাটিতে সহস্রাধিক পরিবারের বসতবাড়ি নদী গর্ভে চলে যাবে।
এলাকাবাসীর দাবী ভাঙ্গন রোধে স্থায়ী পরিকল্পনা গ্রহন করে ব্যাবস্থা নেবার জন্য।