কমলনগরে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

শাকিল মাহমুদ,কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি ।।
বৃহস্প্রতিবার ( ৮ অক্টোবর)  বিকেলে কমলনগর উপজেলা হাজির হাট বাজারে দেশব্যাপী নারী নিরাপত্তা নিশ্চিত এবং ধর্ষকদের শাস্তির দাবিতে এক মানববন্দন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্দনে   কমলনগর উপজেলা বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও বিভিন্ন পর্যায়ের সাধারন মানুষ ও নারীরা ও উপস্হিত ছিলেন। 
এসময় প্রধান অতিথির বক্তব্য দেন কমলনগর উপজেলা জেএসডির সভাপতি ও হাজির হাট উপকূল সরকারি কলেজের সাবেক সুনামধন্য  অধ্যক্ষ আবদুল মোতালেব।
মানববন্দনে থাকা প্রতিবাদী মানুষের মূখে একটাই স্লোগান ধর্ষকদের মুক্তিযুদ্ধের বাংলার মাটিতে কোনে ঠাই দেওয়া হবেনা,একাত্তরের হাতিয়ার গর্জে উঠো অারেকবার।১-২-৩-৪ ধর্ষকেরা বাংলা ছাড়,বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
বক্তরা বলেন দিন দিন দেশে আইনের শাসন হারিয়ে যাচ্ছে,দেশে দিন দিন ধর্ষন,গুম, খুন বেড়েই চলছে,কিন্তু অপরাধীরা তাদের অপরাধ অনুযায়ী সাজা ঠিকমতো পাচ্ছেনা।ধর্ষনকারীদের সর্বোচ্ছ মৃত্যুদন্ডের দাবি করছেন মানববন্দনে থাকা সর্বস্তরের জনসাধারন মানুষ।