সারাদেশব্যপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মোল্লাহাটে মানববন্ধন

মোঃমাসুদ পারভেজ বাগেরহাট প্রতিনিধিঃ

নোয়াখালীসহ সারাদেশে অব্যহত নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মোল্লাহাটে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় ইভাওসি, ইয়ূথ কমিটি ও পল্লীসমাজের আয়োজনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টায় দেড়বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খুলনা-মাওয়া মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“ধর্ষণ করতে বর্জন-বাংলাদেশ করো গর্জন”, “ধর্ষণ মুক্ত দেশ চাই-ধর্ষণকারীর ফাসী চাই” ধর্ষকদের উল্যাস-ধর্ষিতার কান্না-মেনে নেব না আমারা” এ জাতীয় বিভিন্ন শ্লোগান সম্বোলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয় উক্ত মানববন্ধনে।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, বিশেষ অতিথি ছিলেন-উপজেলা তথ্য সেবা কর্মকর্তা যুথিকা বিশ্বাস, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি সংগঠক মোঃ ইদ্রিস আলী, মোঃ তাওহিদুজ্জামান, রবিউল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, পল্লী সমাজের ঝর্ণা বেগম, লক্ষ্মী, মালোতী, ইয়্যুথ কমিটি সদস্য সজিব সরকার, তানভীর আরাফাত, পিংকি, সুমি ও ইভাওসির মহারাজ প্রমূখ।

Share this news as a Photo Card

08 October 2020

সারাদেশব্যপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মোল্লাহাটে মানববন্ধন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে