জিডিপি প্রবৃদ্ধিতে দক্ষিণ এশিয়ায় এগিয়ে বাংলাদেশ:আইএমএফ

অনলাইন ডেস্ক ।।

২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধির হারের হিসাবে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে জিডিপি প্রবৃদ্ধিতে বাংলাদেশ এশিয়ার তৃতীয় বড়ো অর্থনীতির দেশ ভারতকেও ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকে এ তথ্য জানানো হয়।

আইএমএফ-এর হিসাবে ২০২০ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে তিন দশমিক ৮০ (৩.৮০) শতাংশে। এতে বাংলাদেশের মাথাপিছু আয় হবে ১ হাজার ৮৮৮ ডলার। সেখানে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার হবে মাইনাস ১০ দশমিক তিন (-১০.৩) শতাংশ। এর ফলে ভারতে মাথাপিছু আয় ১,৯০০ ডলার থেকে কমে হবে ১ হাজার ৮৭৭ ডলার।

আইএমএফ-এর প্রতিবেদনে আরো বলা হয় , ২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধি হবে পাকিস্তানের মাইনাস শূন্য দশমিক চার (-০.৪) শতাংশ, শ্রীলংকার মাইনাস চার দশমিক ছয় (-৪.৬) শতাংশ, ভুটানের দশমিক ছয় (০.৬) শতাংশ, মালদ্বীপের মাইনাস আট দশমিক ছয় (-৮.৬) শতাংশ, আফগানিস্তানের মাইনাস পাঁচ (-৫) শতাংশ এবং নেপালের শূন্য (০) শতাংশ।

Share this news as a Photo Card

14 October 2020

জিডিপি প্রবৃদ্ধিতে দক্ষিণ এশিয়ায় এগিয়ে বাংলাদেশ:আইএমএফ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে