আদমদীঘিতে ইউপি সদস্যের উপর এসিড নিক্ষেপ

হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার আদমদীঘিতে অজ্ঞাত দুর্বৃত্তদের ছোড়া এ্যাসিডে ঝলসে গেছে এক ইউপি সদস্যের শরীর। গুরুতর আহত অবস্থায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শিবপুর গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ তার শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোর রাত ৪ টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা জানালা দিয়ে এ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।
দুর্বৃত্বের ছোড়া এ্যাসিডের যন্ত্রণায় তার ঘুম ভেঙ্গে যায় এবং সে চিৎকার করতে থাকে। তার চিৎকারে পরিবারের লোকজন এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
