বর্তমানে ওয়াজ-মাহফিল “ওয়ান কাইন্ড অব কনসার্ট”: জবি ভিসি

হাসান সজীব,জবি প্রতিনিধি ।।
বর্তমানে মৌলভিদের ওয়াজ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মীজানুর রহমান। তিনি বলেন, ওয়াজ মাহফিল হচ্ছে বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম। এখন যে ওয়াজগুলো হচ্ছে তা ‘ওয়ান কাইন্ড অফ কনসার্ট’।
তিনি বলেন, “কনসার্ট হয় না? লাইভ, এলইডি টিভি এবং মোবাইল, ইউটিউব। এতে হুজুররা সব গান গেয়ে ফেলতেছে। পল্লীগীতি এবং ভাওয়াইয়া থেকে আরম্ভ করে সিনেমার গান হুজুররা গাইতেছে, নাচতেছে, জিকির করতেছে এবং তালে তালে নাচে। বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ওয়াজ। আপনার যখন খুব খারাপ লাগবে তখন ওয়াজ শুনবেন। দেখবেন মজা লাগবে।”
উল্লেখ্য, সোমবার (২ নভেম্বর) জবির ডিবেটিং সোসাইটির আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনলাইন প্ল্যাটফর্ম জুমে এটি অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

03 November 2020

বর্তমানে ওয়াজ-মাহফিল "ওয়ান কাইন্ড অব কনসার্ট": জবি ভিসি

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে