দুমকিতে শিশুকে গাড়িচাপা দিয়ে পালানোর সময় প্রকৌশলী আটক

মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী ) প্রতিনিধি ।।
পটুয়াখালীর দুমকিতে ৫ বছরের এক শিশুকে চাপা দিয়ে পালানোর সময় গাড়িসহ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এক প্রকৌশলীকে আটক করেছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা দুমকি থানায় খবর দিলে পুলিশ ধাওয়া দিয়ে জেলার টোল ঘর এলাকায় থেকে গাড়িটিকে আটক করে। গাড়ির চালক জাহিদুল ইসলাম মুন্না নিজেকে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী বলে পরিচয় দেন। পরে গাড়িসহ ওই প্রকৌশলীকে থানায় নিয়ে আসে পুলিশ।
এদিকে নুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশু সায়েমের এখনও জ্ঞান ফেরেনি। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক (সেলিম মাতুব্বর) । তার বাম পায়ের হাড় পুরোপুরি ভেঙে গেছে। তার সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত তার অবস্থার কথা বলা যাচ্ছে না।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান ঘটনার সতত্যা শিকার করে বলেন , শিশু সায়েমের মা সালমা বেগমের অভিযোগের ভিত্তিতে প্রকৌশলী জাহিদুল ইসলাম মুন্নাকে আটক দেখানো হয়েছে।
উল্লেখ্য, গাড়িটি মুন্নার ব্যক্তিগত হলেও গাড়ির সামনে পেছনে সড়ক ও জনপদের স্টিকার লাগানো রয়েছে।
