পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেফতার

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,পিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনায় এবং জনাব মোঃ হুমায়ুন কবীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার, তালা সার্কেল, সাতক্ষীরা স্যার ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ জনাব কাজী ওয়াহিদ মুর্শেদ স্যারের নেতৃত্বে এসআই(নিঃ)/জয় বালা, এএসআই(নিঃ)/মোঃ আবুল কালাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া জুয়া খেলার অপরাধে আসামী- ১।আবির হোসেন, ২। আলামিন গাজী (২২),৩।মনিরুল ইসলাম মনির ৪। সাইদ গাজী ৫।শেখ কিসমত আলী ৬।মহিদুল ইসলাম এবং সিআর ওয়ারেন্টের আসামী-১।মোনায়েস সরদার, দেরকে গ্রেফতার করা হয়।
আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
