মতলব উত্তরের সরদারকান্দিতে রমরমা মাদক-ব্যবসা

বিশেষ প্রতিনিধি ।।

চাঁদপরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্রামে মাদকে সয়লাব হয়ে গেছে। এলাকার যুবসমাজ সহজেই মাদকদ্রব্য পাওয়ার কারণে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। নেশার টাকা জোগাড় করতে গিয়ে তারা নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।

মাদকের সহজলভ্যতায় এখানকার যুবসমাজ নেশায় ডুবে মরছে। ফলে দিন দিন অপরাধমূলক কর্মকা- বৃদ্ধি পাচ্ছে।
সরদারকান্দি গ্রামের মধ্যকান্দিতে নাছির ও বশিরের ঘরের সামনে ডালা সাজিয়ে বসেছেন তাঁরা। ক্রেতারাও যাচ্ছেন অনেকে। টাকা দিয়ে কিনে নিচ্ছেন ডালায় সাজিয়ে রাখা পণ্য। এগুলো গাঁজা। সোজা কথায় মাদক দ্রব্য।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সমাজকর্মী জানান, সরদারকান্দি গ্রামের বিল্লাল মিজির ছেলে নাছির (৪০) ও বশির (৩৮), দক্ষিণ সরদারকান্দি গ্রামের দুদু মিয়া গাজীর ছেলে মাহফুজ (২৮) তারা ইয়াবা ও গাজা ব্যাবসায়ী। তাদের সকলের বিরুদ্ধে একাধীক মামলা আছে। তারা আমার গ্রামের কলঙ্ক।
তিনি আরো জানান, মাদকের মহাসমারোহ চললেও এখানকার পুলিশ শুধু মাদক নির্মূলের ঘোষণা দিয়েই ক্ষান্ত। অনেক সময় পুলিশ জামিনযোগ্য ধারায় মামলা দিয়ে জেল থেকে বেড়ানোর সুযোগ করে দেয় মাদক ব্যবসায়ীদের। প্রশাসনের নজরদারি না থাকায় অবাধে মাদক আসছে। আর মাদকের সহজলভ্যতার কারণেই ছেলেমেয়েরা মাদকের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে।

ওসি বলেন, ‘আমরা এ মাদক দ্রব্যের ব্যবসা বন্ধ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।