দুমকিতে মাদক ও চুরির বিরুদ্ধে থানা পুলিশের পথসভা

বৃহস্প্রতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে দুমকি নতুন বাজার জমজম রেস্তরার সামনে এ পথসভা অনুষ্ঠত হয়।
উক্ত পথসভায় দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, ওসি তদন্ত মো. জাহাঙ্গীর আলম, শ্রমিকলীগ নেতা ও অটোবাইক শ্রমিক কমিটির (সভাপতি) মো. মনিরুল ইসলাম মনিরসহ প্রায় ৫০জন অটোবাইক চালক ও সাধারন জনতা উপস্থিত হয।
এ সময় ওসি তদন্ত মো. জাহাঙ্গীর আলম বলেন, বিভিন্ন ভোগপন্য দোকান, হোটেল রেষ্টুরেন্টে “নো মাস্ক নো সার্ভিস” লেখা ফ্যাস্টুন ঝুলিয়ে দিতে হবে। আর আটোশ্রমিকদে সতর্ক থাকতে হবে যাতে কোনো মাদক কারবারি তাদের গড়িতে করে মাদক বহন করতে না পারে এবং কাউকে সন্দেহ হলে সাথে সাথে থানায় ফোন দিবেন।
শ্রমিকলীগ নেতা ও অটোবাইক শ্রমিক কমিটির (সভাপতি) মো. মনিরুল ইসলাম মনির বলেন, দুমকিতে ওসি ( মেহেদী হাসান ) স্যার যোগদান করার পর আগের তুলনায় অনেকটা মাদক কারবারি ও চুরি কমে আসছে। তার পরও আপনাদের ( আটোশ্রমিক) কে সজাগ থাকতে হবে জাতে আপনাদে আটো চুরি না হয় বিপদে না পরেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, জেলা পুলিশ সুপার স্যার এর দিকনির্দেশনা মোতাবেক প্রতিদিন নিয়মিত দুমকির বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ জনবহুল পয়েন্টে পুলিশের পক্ষ থেকে করোনা থেকে মানুষকে রক্ষায় মাইকিংসহ বিভিন্ন জনসচেতনতামোলক প্রচারাভিযান চালিয়ে যাচ্ছি এবং দুমকিকে মাদক ও চুরি মুক্ত রাখতে আমাদের অভিজান চলছে।
