লালমনিরহাট এস,এ পরিবহন থেকে বিপুল পরিমান ভারতীয় কাতান শাড়ি উদ্ধার

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট মিশন মোড় এস,এ পরিবহন এন্ড প্বার্শেল সার্ভিস বুকিং কাউন্টার হতে, লালমনিরহাট সদর থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থা যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় কাতান শাড়ি উদ্ধার করেছে ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর০১টার দিকে জেলা গোয়েন্দা সংস্থা এন,এস আই এর তথ্যের ভিত্তিতে, লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমের নেতৃত্বে পুলিশ অভিযান চালায় মিশন মোড়স্ত এস,এ,পরিবহন কুরিয়ার সার্ভিস বুকিং কাউন্টারে।
এ সময় চারটি বস্তা থেকে ১৯৩টি ভারতীয় কাতান শাড়ি উদ্ধার করা হয়।প্রতিটি শাড়ির মূল্য দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রয়েছে বলে পুলিশ জানায়।শাড়ির বৈধ কাগজ দেখাতে না পারায় পুলিশ এস এ পরিবহন বুকিং ম্যানেজার তপন কুমার সূত্রধর (৩৫)বুকিং সহকারি ইমরান হোসেন (২১)কে আটক করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য।তপন কুমার সূত্রধরের বাড়ি নোয়াখালি জেলার সোনাইমুড়ি থানার নাগেশ্বর গ্রামে,তার পিতার নাম মাখন চন্দ্র সূত্রধর,অপর আসামী ইমরান হোসেন এর বাড়ি নোয়াখালি জেলার একই উপজেলার রামবল্লভপুর গ্রামে,তার পিতার নাম এনায়েত হোসেন।
গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে এস, এ,পরিবহন কুরিয়ার সার্ভিস লালমনিরহাট বুকিং কাউন্টার থেকে নিষিদ্ধ মাদক,অবৈধ পলিথিন, এবং ভারতীয় পন্য চোরাচালান করে আসছে।এস এ পরিবহন বুকিং কাউন্টার অফিসে মিডিয়া হাউস এস,এ টিভির অফিস থাকায় আইনশৃঙ্খলা বাহিনী এই কুরিয়ার সার্ভিসের দিকে তেমন নজর না দেওয়ায়,এই সুযোগে দীর্ঘদিন ধরে এস,এ পরিবহন চোরাচালান পন্য পরিবহনে জড়িত রয়েছে।
চোরাচালানকৃত ভারতীয় কাতান শাড়ি মিরপুর- ১০ শরীফ নামের ব্যাক্তির ঠিকানায় পাঠানো হচ্ছিল।
জব্দকৃত ভারতীয় শাড়ি এবং আটক দুজন কে ছাড়িয়ে নিতে প্রভাব শালী একটি চক্র চেষ্টা চালাচ্ছে বলে গোপন সুত্রে জানা যায়।
