লালমনিরহাটে চেয়ারম্যান ও ইউ,এন,ও,র বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ,তদন্তে বিভাগীয় কমিশনার

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।

লালমনিরহাট জেলা আদিতমারি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউ,এন,ওর পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে,রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াদুঁদ ভুইয়া তদন্ত করলেন।

মঙ্গলবার ২৪ নভেম্বর আদিতমারি উপজেলা পরিষদ ভবনের একটি কক্ষে, দিনভর উভয় পক্ষের সাক্ষীদের লিখিত ও মৌখিক সাক্ষ্য গ্রহণ করেন বিভাগীয় কমিশনার।

উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং কালে কমিশনার জানান,আমি জন প্রশাসন মন্ত্রনালয়ের নির্দেশে ঘটনা শুনতে এসেছি,আপনারা যা জেনেছেন আমার কাছে তার ভিন্ন তথ্য রয়েছে,আমি এখন তা বলব না,এটি পর্যবেক্ষণ করে পরে জানাবো।এ সময় বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াদুঁদ ভুইয়ার সাথে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আদিতমারি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুখ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনসুর আলী গত ১২ নভেম্বর উপজেলা পরিষদের সমন্বয় সভায় উপজেলার ভাগ বাটোয়ারা নিয়ে বাক বিতান্ডায় জড়িয়ে পড়েন, ঐ দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আদিতমারি থানায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে একটি জিডি করেন,পরে সন্ধ্যায় উপজেলা পরিষদের ১৮জন কর্মকর্তার স্বাক্ষর সহ জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেন।

এর ফলস্বরূপ গত ১৬ নভেম্বর উপজেলা চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুখ জেলা প্রশাসক বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ দেন।এর পরিপেক্ষিতে অচল অবস্থা কাটানোর জন্য রংপুর বিভাগীয় কমিশনার সরেজমিনে এসে উভয় পক্ষের সাক্ষীদের মৌখিক ও লিখিত অভিযোগ শুনেন।