জামুরিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত মোঃ মোস্তফা কামাল

 মোঃ মোশারফ হোসেন( মুরাদ), টাংগাইল জেলা প্রতিনিধি ।।

টাংগাইলের ঘাটাইল উপজেলার ৩নং জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মোঃ মোস্তফা কামাল।

এছাড়াও তিনি ইউনিয়নের প্রতিটি বাড়ি গিয়ে লোকজনের সাথে দেখা করে যাচ্ছেন এবং তিনি বলেন আপনারা আমাকে এই ইউনিয়নের চেয়ারম্যান বানালে আমি মোস্তফা কথা দিচ্ছি যে আপনাদের যে কোন ধরনের সহায়তা আমাকে কাছে পাবেন এবং সব সময় মানুষের পাশে থেকে সহায়তা করব। ওয়ার্ডে ঘুরে ঘুরে উন্নয়ন মুলক কাজ করব। আমি আপনাদের কাছে এই টুকু আশা ব্যক্ত করি যে আপনারা আমাকে ফিরিয়ে দিবেন না।