ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ(কুবি) ১৯ টি  সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণের সঙ্গে এক মতবিনিময় সভায় চূড়ান্তভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন,’কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ ১৯ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে স্বশরীরে পরীক্ষা নিবে। তাড়াহুড়োর কিছু নেই।
গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হয়ে গেলে সেই পরিক্ষার ফল অনুযায়ী  সাইন্স, আর্টস, কমার্স বিভাগভেদে   প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা সার্কুলার  দিয়ে শিক্ষার্থীদের ভর্তি করাবে।  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও এর ব্যতিক্রম নয়।’