ভ্রাম্যমাণ করোনা পরীক্ষায় সহায়তা দিচ্ছে গাউসিয়া কমিটি বাংলাদেশ

সাজ্জাদ হোসেন চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি ।।
করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের মাত্র একশত টাকা সরকারি ফি দিয়ে করোনা পরীক্ষার সুযোগ নিতে সহায়তা করছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। হতদরিদ্রদের জন্য এই একশত টাকা ফি ছাড়াই টেস্ট করার সুযোগ রয়েছে।
সরকার অনুমোদিত ৬ টি আরবান ডিসপেনসারি সম্মুখে, ভ্রাম্যমাণ বিশেষ গাড়ি থেকে এই টেস্ট করা হয়, যা অধিকতর নিরাপদও বটে।অন্তহীন ফাউন্ডেশনের সাথে এই সেবায় আজ থেকে যুক্ত হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। নিয়ম ও দিবস অনুসারে স্থানসমূহ ছবিতে রয়েছে।
গত ২৯ নভেম্বর ২০২০, রবিবার বেলা ১১ টায়, হালিশহর আরবান ডিসপেনসারি সম্মুখে গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষে চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার ও করোনা রোগী সেবা ও মৃতের দাফন কর্মসূচীর প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার এবং অন্তহীন ফাউন্ডেশনের পক্ষে নির্বাহী মহাপরিচালক সাইদুল হকের এক যৌথ ঘোষণার মাধ্যমে এই সমন্বিত সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। এই সময়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব কমর উদ্দিন সবুরও উপস্থিত ছিলেন।
করোনা উপসর্গের সন্দেহ থাকলে যে কেউ নির্ধারিত দিন, সময় ও স্থানে করোনা পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে এই ঘোষণায় জানানো হয়,এবং গাউসিয়ান গাউসিয়া কমি বাংলাদেশের স্থানীয় শাখাকে এতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহবান জানানো হয়।
