শ্যামনগরে ২৯০ টি গৃহহীন পরিবারের গৃহনির্মাণ কাজ উদ্বোধন করলেন এমপি জগলুল

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শ্যামনগর উপজেলায় ২৯০ টি গৃহহীন পরিবারের নতুন গৃহনির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা – ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার৷
আজ বুধবার (০২ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার সদর ইউনিয়নের ইসমাইলপুর ভাটা গ্রামের গৃহহীন রজব আলীর পরিবারের জন্য বরাদ্দ কৃত বাসগৃহ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এ সময় আরও উপস্থিতি ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান জনাব আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান জনাব সাঈদ উজ জামান সঈদ,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব জাহিদ সুমন,এসিল্যান্ড জনাব আব্দুল হাই সিদ্দিকী, প্রভাষক জনাব মোশাররফ হোসাইন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
