সাতক্ষীরা গৃহহীনদের জন্য ১৩০০ ঘরের শুভ উদ্বোধন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপাহার গৃহহীন পাবে ঘর। সাতক্ষীরা জেলায় ১৩০০ ঘরের বরাদ্দ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। 
আজ সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়ায় সাতক্ষীরা ২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এবং  জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এ ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ডিজাইন এবং এস্টিমেট অনুযায়ী ঘরগুলো তৈরী করা হবে।  কোথাও কোনো অনিয়ম হলে অনিয়মকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।