দেবহাটা থানায় ৮০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ০১

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরার দেবহাটা থানায় ৮০ বোতল ফেন্সিডিল সহ হাবিবুর রহমান নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার(৪ ডিসেম্বর) সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব, মোঃ আসাদুজ্জামান মহোদয়ের তত্ত্বাবাধনে সহকারী পুলিশ সুপার (দেবহাটা) সার্কেল জনাব শেখ মোঃ ইয়াছিন আলী এর সার্বিক সহযোগীতায় এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে এসআই (নিঃ) আবু হানিফ দেবহাটা থানাধীন বহেরা গ্রাম হইতে ৮০ (আশি) বোতল ফেন্সিডিল সহ আসমী হাবিবুর রহমান মিলন (৩২), পিতা- মোঃ লুৎফর রহমান স্থায়ী : গ্রাম-বহেরা, উপজেলা/থানা- দেবহাটা, সাতক্ষীরাকে গ্রেফতার করেন।
আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপদ্দ করা হইবে।
