শামীম এর সহযোগিতায় শারীরিক প্রতিবন্ধি ফিরোজ আলম পেলো হুইল চেয়ার

লক্ষ্মীপুর প্রতিনিধি:

জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধি ফিরোজ আলম (১৬) কে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে, সংগঠনের উপদেষ্টা মিল্লাত হোসেন শামীমের সহযোগিতায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে এ হুইল চেয়ার প্রদান করা হয়।

ফিরোজ লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী খাগুড়িয়া এলাকার দফাদার খোরশেদ আলমের সন্তান।

হুইল চেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন, আদর্শ মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা মিল্লাত হোসেন শামীম, সভাপতি সোহেল হোসেন শাহীন, সহ-সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।