লক্ষ্মীপুরে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী রাজু গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ।।
লক্ষ্মীপুরে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী রাজুকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা।
বৃহস্প্রতিবার(৩ ডিসেম্বর) সন্ধ্যা ১৭.৫০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা, লক্ষ্মীপুর এর এসআই/টিপু সুলতান, এএসআই/মোঃ সেলিম মিয়া ও সঙ্গীয় ফোর্স লক্ষ্মীপুর সদর থানাধীন দালাল বাজার এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আব্দুল কাদের @ রাজু(৩০), পিং-মোস্তফা মিয়া, মাতা-শামছুন্নাহার, সাং-পশ্চিম লক্ষ্মীপুর (মোস্তফা মিয়ার বাসা), ০৬নং ওয়ার্ড, ০৩নং দালাল বাজার ইউপি, থানা ও জেলা-লক্ষ্মীপুর’কে গ্রেফতার করে।
সে চিহ্নিত মাদক ব্যবসায়ী। উক্ত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ০২টি মামলা বিচারাধীন আছে।
