লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় ‘ওয়াকাস’ সংস্থার মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি ।।

লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২০ উদযাপন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা উম্যান এন্ড চাইল্ড এ্যাডভান্সমেন্ট সোসাইটি(ওয়াকাস)।

মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। সর্বস্তরের জনগণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ওয়াকাস সংস্থার কর্মকর্তাবৃন্দ।

এছাড়া মহান বিজয় দিবস-২০২০ উদযাপনে অন্যান্য বেসরকারী উন্নয়ন সংস্থার মধ্যে সেডো,সি ডাব্লিউ ডি এ,ওয়াইজ,ভয়েস,আশা,কোডেক,রূপসী, এবং এম সি এস ডি এস এর নির্বাহী পরিচালকগন উপস্থিত ছিলেন।