লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় সেডো সংস্থার মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি ।।
লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২০ উদযাপন করেছে বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থা সোস্যাল এন্ড হেলথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(সেডো)।
মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। সর্বস্তরের জনগণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সেডো সংস্থার কর্মকর্তাবৃন্দ।
এছাড়া মহান বিজয় দিবস-২০২০ উদযাপনে অন্যান্য বেসরকারী উন্নয়ন সংস্থার মধ্যে ওয়াকাস,সি ডাব্লিউ ডি এ, ওয়াইজ, ভয়েস, আশা, কোডেক, রূপসী, এবং এম সি এস ডি এস এর নির্বাহী পরিচালকগন উপস্থিত ছিলেন।
