রামগঞ্জে সড়ক দূর্ঘটনায় যুবলীগ কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি ।।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবলীগ কর্মী রকি পণ্ডিত (৩৫) মারা গেছেন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবসস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলিপুর বাজারের পূর্ব মোড়ে দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।তিনি দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।পরিবারে তার বিধবা মা ও ৩ ভাই রয়েছে।

পুলিশ জানায়, ঘটনার সময় মোটরসাইকেলযোগে রকি বাড়ির দিকে যাচ্ছিলো। এসময় আলিপুর বাজারের পূর্ব মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রকির মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। খবর পেয়ে পুলিশ ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷ অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন তাকে ঢাকা মেডেকেল কলেজ পাঠায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রকি মারা গেছে। দুর্ঘটনা কবলিত পিকআপ ও মোটরসাইকেল থানা হেফাজতে আছে। ঘটনার সময় পিকআপ চালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।