লক্ষ্মীপুরে মেডিকমপ্লেক্স ডায়াগনোস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টারের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি ।।
লক্ষ্মীপুরে আধুনিক যন্ত্রপাতি, নির্ভুল পরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে সেবার লক্ষ্যে শুভ উদ্বোধন করা হয় মেডিকমপ্লেক্স ডায়াগনোস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার।
মঙ্গলবার(৫ জানুয়ারী,২০২১) বিকেলে জেলা শহরের হাসপাতাল রোডে আহসান প্লাজায় পিতা কেটে অতিথিদেরকে নিয়ে মেডিকমপ্লেক্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টারের উদ্বোধন করেন লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আবদুল গফফার।
মেডিকমপ্লেক্স এর চেয়ারম্যান হোসাইন আহমেদ হেলাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আবদুল গফফার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মানুন, জেলা বিএমএ সভাপতি ডা. জাকির হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরিফ, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন, মেডিকমপ্লেক্স এর ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন মুরাদ।
আরো বক্তব্য রাখেন লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক, কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কাউছার, জেলা বেসরকারী প্যাথলজি মালিক সমিতির সভাপতি ও কমফোর্ট ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান সাংবাদিক আব্বাছ হোসেন, বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আবদুল আজীজ, লক্ষ্মীপুর প্রেসক্লাব এর যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন হাওলাদার, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক আতোয়ার রহমান মনির, দপ্তর সম্পাদক মো, ইসমাইল হোসেন জবু, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলু, কার্যনির্বাহী সদস্য মো. রবিউল ইসলাম খান প্রমুখ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসক, বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালের প্রতিনিধি, বিভিন্ন ওষুধ কম্পানির বিক্রয় প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেডিকমপ্লেক্স এর চেয়ারম্যান হোসাইন আহমেদ হেলাল তার বক্তব্যে বলেন, মানুষের সেবার ব্রত নিয়ে এই প্রতিষ্ঠানটি শুরু করা হয়েছে, লক্ষ্মীপুর জেলার সকল শ্রেণীর মানুষের রোগ নিরাময়ের সহযোগী হিসেবেই কাজ করবে প্রতিষ্ঠানটি।
