লালমনিরহাটে পঞ্চম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ,ধর্ষক গ্রেফতার

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় পঞ্চম শ্রেনীর এক শিক্ষার্থীকে দুই সন্তানের জনক ধর্ষন করেছে,ধর্ষক রেজোয়ান (২৫) কে পুলিশ গ্রেফতার করেছে।.মঙ্গলবার দুপুরে ধর্ষক রেজোয়ানকে নারী ও শিশু অপরাধ দমন আদালতে সোপর্দ করলে, বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করে।
ঘটনার সুত্রে জানা যায় সোমবার রাতে পাটগ্রাম থানায় ধর্ষিতার মা মামলা দায়ের করেন,পুলিশ রাতেই ধর্ষক রেজওয়ান কে তার নিজ গৃহ থেকে আটক করে।ধর্ষিতা কিশোরীর পিতা দিনমজুর শ্রমিক,ফেনী জেলার একটি ইটভাটায় কাজ করেন,মা অন্যের জমিতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করেন।দরিদ্র পরিবারের পঞ্চম শ্রেনীর কিশোরী অত্যন্ত মেধাবী, করোনা দূর্যোগের কারনে স্কুল বন্ধ থাকায় সে বাড়ীতে একা থাকতো।এই সুযোগে প্রতিবেশী নুর হোসেনের লম্পট পুত্র, দুই সন্তানের জনক রেজোওয়ান কিশোরীটিকে ধর্ষন করে।ঘটনাটি ঘটে পাটগ্রাম উপজেলার রাধানাথ শ্রীরামপুর গ্রামে গত ২৬ডিসেম্বর।ঘটনাটি ধামা চাপা দেবার জন্য গ্রামের প্রভাবশালী মহল দরিদ্র পরিবারটিকে চাপ দিচ্ছে মীমাংসা করার জন্য।
ধর্ষিতার মা মামলার বাদীনী ভয় ভীতি উপেক্ষা করে মামলা দায়ের করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত বিষয়টি স্বীকার করে এই প্রতিবেদক কে বলেন,ধর্ষিতা শিশুটির মেডিক্যাল চেক আপ, আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিচারকের সামনে জবানবন্দী গ্রহণ করা হয়েছে।
