৩৩ পিস ইয়াবাসহ মোংলায় এক মাদক ব্যাবসায়ী আটক

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা এলাকায় সোমবার (১১ জানুয়ারি) গভীর রাতে মোঃসোহাগ শেখ (৩১) নামে এক মাদক ব্যাবসায়ীকে ৩৩ পিস ইয়াবা, ০১ টি মোবাইল ও নগত ২৩৪৭ টাকা সহ আটক করে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা)।

কোস্টগার্ড পশ্চিম জোন’র (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লেঃ এম মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস মোংলার একটি টহলদল মোংলা উপজেলার বুড়িরডাঙ্গায় অভিযান পরিচালনা করে সোহাগ শেখ কে ৩৩ পিস ইয়াবা, ০১ টি মোবাইল, ও নগদ ২৩৪৭ টাকাসহ আটক করে।আটককৃত ব্যাক্তি ব্যবসার পাশাপাশি নিজেও মাদক সেবন করে থাকে। তার নিজ স্বার্থ হাসিলের জন্য উক্ত মাদক দ্রব্য ক্ষুদ্র ক্ষুদ্র মাদক সেবনকারীর কাছে বিক্রয় করবে বলে স্বীকার করে আটক ব্যাক্তি।

আটককৃত ব্যাক্তি বুড়িরডাঙ্গা গ্রামের ইব্রাহীম শেখের ছেলে সোহাগ শেখ (৩১) আটককৃত ইয়াবা ব্যবসায়ীকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করে কোস্টগার্ড।

কোস্টগার্ডের কর্মকর্তা লেঃ এম মাজহারুল হক আরো জানায়, বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন, কোস্টগার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।