পথশিশুদের স্কুল “আলোর দিশারীর” শততম দিন উদযাপন

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে সুবিধা বঞ্চিত ও ছিন্নমূল পথ শিশুদের জন্য প্রতিষ্ঠিত আলোর দিশারী স্কুলের ১০০ তম কার্যদিবস উৎযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে আলোর দিশারী স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করে অল অফ ওয়ান বিডি নামের সেচ্ছাসেবী বৃন্দ। “সুবিধা বঞ্চিত শিশুরা স্কুলে যায় না, স্কুল আসে তাদের কাছে” এই স্লোগান নিয়ে ছিন্নমূল পথ শিশুদের জন্য একদল তরুন প্রতিষ্ঠা করে আলোর দিশারী স্কুলটি।
আলোর দিশারীর প্রতিষ্ঠাতা কামরুল জানান, স্কুল কলেজের এইসব শির্ক্ষাথীরা নিজেদের পকেট খরচের টাকা বাঁচিয়ে সমাজের ঝরে যাওয়া পথশিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করে আসতেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহম্মেদ ,চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, সাধারণ সম্পাদক কামরুল কাননসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে গুণীজনদের মাঝে সন্মাননা স্বারক ও ক্রিড়া প্রতিযোগীতায় উর্ত্তীন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
