লালমনিরহাট তিস্তা টোল প্লাজায় এক কিশোরী ধর্ষণের স্বীকার,দুই ধর্ষক গ্রেফতার

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।

লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজায় দিনে দুপুরে এক কিশোরী ধর্ষণের স্বীকার,ধর্ষন কান্ডে জড়িত দুই লম্পট কে পুলিশ গ্রেফতার করেছে।

ধর্ষন কান্ডে জড়িত দুই ধর্ষকের পরিচয় পাওয়া গিয়েছে, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা ঘরিয়ালডাংঙা ইউনিয়নের,পশ্চিম দেবোত্তর এলাকার ত্রিপদ রায়ের ছেলে, হোটেল ব্যাবসায়ী নির্মল চন্দ্র রায়(২৮),অপর আসামী লালমনিরহাট সদর উপজেলা গোকুন্ডা ইউনিয়নের দালালপাড়া এলাকার ট্রাক্টর চালক আবু তৈয়বের ছেলে আতিকুল ইসলাম(২৫)।

ঘটনার সুত্রে জানা যায় ১৪জানুয়ারী বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলার ঘরিয়ালডাংঙা এলাকার এক কিশোরীকে, তিস্তা সেতু দেখানোর কথা বলে তিস্তা টোল প্লাজা এলাকার একটি গুদাম ঘরে আটকে রেখে দুই বখাটে ধর্ষন করে,মেয়েটি গুদাম ঘর থেকে পালিয়ে তিস্তা টোল প্লাজার দায়িত্বে থাকা এস,আই নুর আলম কে জানালে,পুলিশ ঘটনাস্থল থেকে দুই ধর্ষক কে আটক করে থানায় প্রেরেন করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহলম জানান,আমরা কিশোরীর স্বীকারোক্তি অনুযায়ী দুই ধর্ষক কে আটক করেছি,কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছি।মামলার প্রস্তুতি চলছে।