নরসিংদীতে ব্যতিক্রম স্লোগানে শীতবস্ত্র বিতরন

নরসিংদী প্রকিনিধি :
অনাড়ম্বর ও অনানুষ্ঠানিক পরিবেশে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন শীতবস্ত্র বিতরণ করলেন। একটা চাদর হবে, চাদর, চাদরে লুকিয়ে আছে মমতাময়ী আদর।
নরসিংদীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন ও অফিসার্স ক্লাব নরসিংদী ২৮ জানুয়ারী ২০২১ বৃসহস্পতিবার এই আয়োজনের উদ্যোক্তা। এতে প্রধান অতিথি থেকে নরসিংদীর মানবিক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এক অনাড়ম্বর ও অনানুষ্ঠানিক পরিবেশে হযরত কাবুল শাহ কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী অভিভাবক ও স্হানীয়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন।
এ সময়ে তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন টিম একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে এবং যাবে। নরসিংদীর একজন মানুষও যেন শীতে কষ্ট না পায় এটাই আমার প্রত্যাশা। তিনি দুঃস্তদের পাশে দাড়ানোর জন্য বিত্তবানদের প্রতিও আহব্বান জানান।