রায়পুরে’আদর্শ মানব কল্যাণ ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড ক্যাম্পিং

ফয়সাল মাহমুদ-লক্ষ্মীপুর।

আদর্শ মানব কল্যান ব্লাড ব্যাংকের উদ্দ্যেগে রায়পুর মার্চ্চেন্ট স্কুলের সামনে ফ্রি রক্ত পরিক্ষা ক্যাম্পেইন ( ২৮ জানুয়ারী) বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এ সময় ক্যাম্পেইনে ১৭০ জনের রক্ত পরিক্ষা করা হয়ে এবং, রক্তদানে সচেতনতা করা নিয়ে মানুষদের মাঝে লিফলেট বিতরন ও মাক্স বিতরণ করা হয় ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আদর্শ মানব কল্যান সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম সাদ্দাম, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল আমিন শরীফ (নিরব), ব্লাড ব্যাংকের আহ্বায়ক হোসাইন মোহাম্মদ মাসুদ, যুগ্ন-আহ্বায়ক মো. বাহার, তারেক, হৃদয়, মাদুরিমা, ফারিয়া ও রায়পুর শাখার সদস্যরা সহ প্রমুখ ।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন শরীফ নিরব বলেন, আমাদের এ কার্যক্রম লক্ষ্মীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও অঞ্চলে অব্যাহত থাকবে । সামনেও মানবতার সেবায় কাজ করবো । মানবতার সেবা করার জন্য আমরা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ ।