নরসিংদী ও মাধবদী পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী ও মাধবদী পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে ৯ ফেব্রুয়ারী ২০২১ মঙ্গলবার আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং আপিল কর্তৃপক্ষ, নরসিংদী ও মাধবদী পৌরসভা সাধারণ নির্বাচন -২০২১ সৈয়দা ফারহানা কাউনাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আশরাফুল আজীম, সম্মানিত পুলিশ সুপার- নরসিংদী।
অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাগণ কর্তৃক তাঁদের উপর অর্পিত দায়িত্ব পালন অপরিহার্য মর্মে উল্লেখ করে মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় তাঁর বক্তব্যে যথাযথভাবে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ভয়ভীতি, প্রলোভন ও প্ররোচনার উর্ধ্বে থেকে একটি অনুসরণীয় নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার জন্য তাঁদের প্রতি আহবান জানান।
