নির্বাচন আচরণবিধি নিশ্চিতকরণে নরসিংদী জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী ও মাধবদী পৌর নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই প্রার্থীদের ভোট আকর্ষণে নানান কৌশলে নির্বাচনী আচরণবিধি লঙ্গন করা বিষয়টি এখন দৃর্শমান। ভোটারদেরকে উপডৌকন, উচ্চস্বরে মাইক বাজানো এবং অফিস আলোকসজ্জাসহ একাধিক বিষয়ে অভিযোগ চলছে।
এসব অভিযোগ দূরীকরণে ৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয় নির্দেশনাক্রমে নরসিংদী সদর ও মাধবদী পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকরণে উক্ত পৌরসভাদ্বয়ের বিভিন্ন এলাকায় মনিটরিং ও ভ্রাম্যমাণ কোর্ট পরিচালনা করা হয়। এই কোর্ট সোমবার দুপুর থেকে রাত অব্দি কার্যক্রম চালান।
এসময়  পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৫ এর ১১ ধারা অনুযায়ী মিছিল না করা এবং ১৬ ধারা অনুযায়ী বিদ্যুতের সাহায্যে আলোকসজ্জা না করা সংক্রান্ত বিধি মেনে না চলায় বিভিন্ন প্রার্থীকে সতর্ক করা হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চালানোর জন্য প্রার্থী ও সমর্থকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয়।