লক্ষ্মীপুরে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের প্রথম টিকা গ্রহন

 মোঃ হোসেন চৌধুরীঃ

লক্ষ্মীপুর জেলায় কোভিড- ১৯ ভ্যাকসিন গ্রহণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ।

এ সময় সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল গফফার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসকসহ অনুষ্ঠানে উপস্থিত সকলে একে একে ভ্যাকসিন গ্রহণ করেন।