চাটখিলে নৌকার সমর্থনে গণসংযোগে ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা কার্জন কামাল

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিল পৌরসভায় নৌকা মার্কার প্রার্থী ভিপি নিজাম উদ্দিনের সমর্থনে গণসংযোগ করেছেন ছাত্রলীগ ঢাকা মহানগর (দক্ষিন) সহ সভাপতি কামাল হোসেন কার্জন।
বুধবার (১০ ফেব্রুয়ারী)  দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি চাটখিল বাজার ও বিভিন্ন ওয়ার্ডে এই গণসংযোগ করেন।
গণসংযোগকালে কার্জন কামাল বলেন,উন্নয়নে নৌকার কোন বিকল্প নেই আর সে নৌকার যোগ্য মাঝি ভিপি নিজাম ভাই। আগামী ১৪ ফেব্রয়ারি ভোটের দিন বিপুল ভোটে নৌকাকে জয় করার আহবান জানান তিনি।
এই সময়ে তার সাথে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সাইফুল ইসলাম।
চাটখিল পৌরসভা ছাত্রলীগের আহবায়ক রিমন,সোমপাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহান,৮ নং নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন পাটোয়ারী,যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল পাটোয়ারী,রামনারায়ণপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল,জেলা ছাত্রলীগ নেতা সেলিম খান,থানা ছাত্রলীগ নেতা রনি,রাকিব,নাঈম প্রমুখ।