লালমনিরহাটে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাটে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে আদিতমারি থানায় চাঁদাবাজির অভিযোগ দায়ের।অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম সুজন বাদশা,সে জেলা ছাত্রলীগের সহ সভাপতি পদে রয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় নীলফামারী জেলার সৈয়দপুরের বাসিন্দা প্রকৌশলী হাসান হামিদুর রহমান,ঢাকায় হোসেন এন্টার প্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত।হোসেন এন্টারপ্রাইজ আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কারী প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে,উক্ত নির্মান কাজের তদারকি প্রকৌশলী হাসান হামিদুর করেন।দুর্গাপুর ইউনিয়নের আঃ ছালামের পুত্র জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুজন বাদশার নেতৃত্বে কয়েকজনের একটি গ্রুপ আশ্রয় কেন্দ্রের ঠিকাদারের কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করে বিভিন্ন সময় হুমকি ধামকি সহ কাজ বন্ধ করে দেয়।ঠিকাদারি প্রতিষ্ঠান টাকা দিতে অপারগত হলে, গত ২৬ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা সুজন বাদশা কয়েকজন সন্ত্রাশী কে নিয়ে প্রৌকশলী হাসান হামিদুর কে অপহরণ করেন, তার কাছ থেকে ১,৫০,০০০দেড় লক্ষ টাকা আদায় করেন,এবং তাকে প্রান নাশের হুমকি প্রদান করেন।
ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী হাসান হামিদুর রহমান, জীবনের নিরাপত্তা চেয়ে ও খোয়া যাওয়া টাকা উদ্ধারের জন্য,আদিতমারি থানায় ছাত্রলীগ নেতা সুজন বাদশা সহ অজ্ঞাত কয়েক জনের নামে একটি অভিযোগ দায়ের করেন।উক্ত ঘটনার কথা আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম স্বীকার করে বলেন,আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে বলে এই প্রতিবেদক কে নিশ্চিত করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর কে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে এই প্রতিবেদক কে বলেন,ছাত্রলীগে চাঁদাবাজি,টেন্ডার বাজি, সন্ত্রাশীর কোন স্থান নেই,আমরা অভিযোগের কথা শুনেছি,ঘটনার সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহন করা হবে।
জেলা ছাত্রলীগের কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক এই প্রতিবেদক কে জানান, ছাত্রলীগ নেতা সুজন বাদশার বিরুদ্ধে এমন বহু অভিযোগ রয়েছে,ছাত্রলীগের নাম ভাঙিয়ে সরকারি অফিসে প্রভাব খাটানো,চাকুরি দেবার কথা বলে টাকা নিয়ে প্রতারনা,মাদক ব্যবসায়ীর কাছ থেকে সুবিধা নেওয়া,থানায় গিয়ে দালালি করা তার নিত্যদিনের ব্যাপার ছিল।
