নরসিংদীতে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিবেদক ।।
নরসিংদীতে আগামি ১৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
৪ মার্চ ২০২১ উক্ত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
সভার শুরুতে জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদ এবং ১৫ আগস্ট ১৯৭৫ শাহাদাত বরণকারী সকল শহিদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মহান মুক্তিযুদ্ধকে আমাদের অন্তর্নিহিত শক্তি ও প্রেরণার উৎস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অজেয় স্বপ্নের কালজয়ী সাক্ষী ও বাঙালির স্বপ্নযাত্রার জ্যোতির্ময় আলোকবর্তিকা হিসেবে অভিহিত করে মান্যবর জেলা প্রশাসক। তাঁর বক্তব্যে বলেন রাষ্ট্রীয় কর্মসূচির আলোকে জেলা প্রশাসন কর্তৃক গৃহীত সকল কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার আহব্বান জানান।
তিনি আরো উল্ল্যেখ করেন স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে উক্ত দিবসসমূহের আয়োজনকে সাফল্যমন্ডিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি জড়ালো ভুমিকা রাখার কথা জানান।