নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে ভিন্নমাত্রা’র ৭ই মার্চের ছবি উৎসব

নরসিংদী প্রতিবেদক :
৭ই মার্চ ২০২১ প্রথমবারের মত ভিন্নমাত্রায়” ঐতিহাসিক ৭ই মার্চ” দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ‘স্বাধীনতা এই শব্দটি কিভাবে বাঙগালির হলো’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
“Road to Independence” থিম কে কেন্দ্র করে সজ্জিত এই আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সম্মানিত বিশেষ অতিথিগণকে সাথে নিয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেট উপনীত হন ক্ষুদ্র রেসকোর্স ময়দানে।
১৯৭১ সালের ৭ই মার্চের রেসকোর্স ময়দানের আদলে তৈরি ক্ষুদ্রায়তন এই রেসকোর্স ময়দানকে স্লোগানে স্লোগানে মুখরিত করে তৈরি করা হয় ঐতিহাসিক ৭ই মার্চের আবহ। নরসিংদীবাসী অবলোকন করে “কেমন ছিলো সেদিনের বিকেলটি”
পরবর্তীতে প্রধান অতিথি বিশেষ অতিথিগণকে সাথে নিয়ে বঙ্গবন্ধুসহ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন এবং মন্তব্য বহিতে অনুভূতি লিপিবদ্ধ করেন।
