চাটখিলে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে কুখ্যাত মাদক কারবারী ফারুক কে আটক করেছেন চাটখিল থানা পুলিশ।
শুক্রবার (১২ মার্চ) মধ্যরাতে পরকোট ইউনিয়ন থেকে চাটখিল থানার এস আই কৃষ্ণ কুমার দাস,এস আই অমর ও এ এস আই এমরানের নেতৃত্বে টিম চাটখিল ২২ বোতল বিভিন্ন ব্যান্ডের বিদেশি মদ ও ১২০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ফারুককে গ্রেফতার করা হয় ।
ফারুকের বাড়ি নোয়াখালী চাটখিল উপজেলার ৩ নং পরকোট ইউনিয়ন পূর্ব শোশালিয়া।
মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ।
